পানিবন্দী ১৫ হাজার পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিম্নাঞ্চল গত দুই দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। সরকারি হিসাবে প্রায় ৭৫ হাজার (১৫ হাজার পরিবার) মানুষ পানিবন্দী হয়ে আছে বলা হলেও সরেজমিনে দেখা গেছে, পানিবন্দী মানুষের সংখ্যা লক্ষাধিক।গতকাল রোববার উপজেলার ক্ষতিক্ষস্ত এলাকাগুলো উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, নির্বাহী কর্মকর্তা মুহমঞ্চদ আশরাফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন পরিদর্শন করেছেন।উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল জানান, উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় প্রায় সব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে করেরহাট, হিংগুলি, জোরারগঞ্জ, খইয়াছড়া, মঘাদিয়া ইউনিয়নে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। উপজেলার প্রায় ১৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে রয়েছে। বিভিন্ন সড়কের ছয়টি কালভার্ট ও প্রায় ৫০ কিলোমিটার কাঁচা রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার ২১৭টি ছোট-বড় পুকুরের মাছ ভেসে গেছে। জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী এলাকার দেলোয়ার ও পেয়ার আহমঞ্চদের মাটির তেরি বসতঘর ধসে পড়েছে। দেলোয়ার হোসেন জানান, অপরিকল্পিতভাবে তৈরি করা দোকানঘর ও ভবনের জন্য ওই এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। উপজেলার ওছমানপুর ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকার মৎস্যচাষি মোস্তফা চৌধুরী জানান, বন্যায় মুহুরী প্রকল্প এলাকার মৎস্য খামার থেকে প্রায় কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা আইয়ুব আলী জানান, উপজেলার আবাদকৃত প্রায় তিন হাজার হেক্টর আউশ ধান, ২০০ হেক্টর আমন ধানের বীজতলা পানির নিচে রয়েছে। দ্রুত পানি সরে না গেলে পানিতে তলিয়ে যাওয়া ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাবে।মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহমঞ্চদ আশরাফ হোসেন জানান, প্লাবনের বিষয়টি চট্টগ্রামের জেলা প্রশাসনকে জানানো হয়েছে। আশা করা যায়, দুই-এক দিনের মধ্যে সরকারি সহযোগিতা পাওয়া যাবে।