পানিবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আজ সোমবার ‘নেটওয়ার্ক বিল্ডিং উইথ বাংলাদেশ ওয়াটার প্রফেশনালস’ শিরোনামে কর্মশালার আয়োজন করা হয়েছে। চুয়েটের ডিজাস্টার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলনকক্ষে বেলা ১১টায় এ কর্মশালা শুরু হবে। কর্মশালার সমন্বয়ক পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. রিয়াজ আক্তার মল্লিক জানান, এ আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে পানি নিয়ে কাজ করে, এমন সংস্থাগুলোর মধ্যে সংযোগ গড়ে তোলার মাধ্যমে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা।