পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে পানির অবৈধ সংযোগ নেওয়া ও পাম্প লাগানোর দায়ে তিন ব্যক্তির সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল বিশ্বাস জানান, নগরের রুমঘাটা ও ঘাট ফরহাদবেগ এলাকায় অবৈধ সংযোগ নেওয়ার দায়ে একটি আবাসিক ভবন ও একটি নির্মাণাধীন ভবনকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দেওয়ানবাজার এলাকায় ওয়াসার পানির লাইনে অবৈধভাবে মোটর পাম্প লাগানোয় এক ব্যক্তির সংযোগ বিচ্ছিন্ন ও পাম্প জব্দ করা হয়। সূত্র জানায়, অভিযানের সময় দেওয়ানবাজার, রুমঘাটা, ঘাট ফরহাদবেগ ও বক্সিরহাটের ছয়জন গ্রাহকের কাছ থেকে দেড় লাখ টাকার বেশি বকেয়া আদায় করা হয়।