পানির অবৈধ সংযোগ ১৩ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ সংযোগ নিয়ে দীর্ঘদিন ঢাকা ওয়াসার পানি ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার বাড়িসহ পাঁচটি ভবনে অভিযান চালিয়ে ১৩ লাখ ২৬ হাজার ৪৫০ টাকা আদায় করেছেন।দুপুরে ওয়াসা অঞ্চল-১-এর টয়েনবি সার্কুলার রোডের ২৮/১-সি নম্বর বাড়িতে ওয়াসার ভ্রাম্যমাণ আদালত অবৈধ পানির সংযোগের সন্ধান পান। আদালত বিল এবং জরিমানা বাবদ ওই বাড়ি থেকে আদালত সাত লাখ ৬৩ হাজার ২৫০ টাকা আদায় করেন। ২৮/১ টয়েনবি সার্কুলার রোডে আবুল হাসান মোহাম্মদ সাদেক নামের এক বাণিজ্যিক গ্রাহকের কাছে গত বছরের ডিসেম্বর পর্যন্ত ওয়াসার বকেয়া পাওনা ছিল এক লাখ ৭৪ হাজার টাকা। ২০০৬ সালের জুন মাসের পর ওই গ্রাহক কোনো বিল দেননি। ওই বাড়ির মিটার দেখে আদায় করা হয় চার লাখ টাকা। ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন বলেন, নগরের অনেক স্থানে এ ধরনের অবৈধ সংযোগ রয়েছে। রয়েছে লাখ লাখ টাকার অনাদায়ী বিল। গতকাল আদালত নতুন করে অভিযান শুরু করেন।