পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না হাজারো কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানির অভাবে পাট জাগ দিতে না পারায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার শতাধিক কৃষক গত রোববার দুপুরে বিক্ষোভ করেছেন।
১০-১২ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, দেবগ্রাম ও ছোটভাকলা ইউনিয়ন পরিষদের সাতটি ওয়ার্ডের অন্তত ১৪-১৫টি গ্রামের প্রায় ২ হাজার কৃষক ৩-৪ হাজার বিঘা জমিতে পাট চাষ করেছেন। এসব অঞ্চলের জমির পাট মাঠেই পড়ে আছে। পানি না পেয়ে তাঁরা পাট জাগ দিতে পারছেন না। এর প্রতিবাদে তাঁরা রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেন।
দেবগ্রাম ইউপি সদস্য আবদুস সালাম মোল্লা বলেন, ওই দিন বিকেলেই উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে দেবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চর পাচুরিয়া গ্রামের একটি কাঁচা রাস্তার মাঝে প্রায় এক ফুট চওড়া নালা কেটে দেওয়া হয়। কিন্তু এর কয়েক শ গজ পশ্চিমে তেনাপচা-কাটাখালী বাজারের রাস্তার সামনের এলাকায় কালভার্টের মুখটি স্থানীয় কয়েকজন ব্যক্তি বন্ধ করে রেখেছেন। ফলে নালা কাটার পরও একটুও পানি আসেনি।