পানির অরাজক অপচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অনেক এলাকাতেই পানির সংকট প্রকট। কিন্তু পুরান ঢাকার অনেক এলাকার চিত্রই উল্টো। এই এলাকার বিভিন্ন সড়কের পাশে একাধিক গভীর নলকূপ রয়েছে, যেগুলো দিয়ে দিনরাত আপনা-আপনি পানি ঝরছে, কল চাপতে হয় না। এভাবে প্রতিদিন বিপুল পরিমাণের পানি অপচয় হচ্ছে। বছরের পর বছর এ অবস্থা, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভ্রুক্ষেপ নেই সেদিকে। এলাকাবাসীরও পানির অপচয় নিয়ে উদ্বেগ নেই। কল দিয়ে পর্যাপ্ত পানি আসছে দেখেই তাঁরা সন্তুষ্ট। পুরান ঢাকার হোসনি দালান রোড ও নিমতলী এলাকা থেকে সম্প্রতি ছবিগুলো তুলেছেন আবদুস সালাম 

.
.

একদিকে চলছে কাপড় ধোয়ার কাজ, অন্যদিকে কল দিয়ে পানি পড়েই যাচ্ছে। ছবিটি হোসনি দালান সড়ক থেকে তোল

.
.

চাপকল চাপার হাতলটি পর্যন্ত নেই। এর পরও কল দিয়ে আসছে পানি। ছবিটি নিমতলীর নবাব কাটারা এলাকা থেকে তোলা

.
.

বালতি ভরতে কল চাপার পরিশ্রম নেই, কলের নিচে বালতি রেখে দিলেই হয়। ছবিটি হোসনি দালান সড়ক থেকে তোল

.
.

পানির ট্যাপে চাবি নেই। দিন-রাত এভাবেই গলগল করে পানি পড়ছে। ছবিটি নিমতলীর নবাব কাটারা এলাকা থেকে তোলা

.
.

রাজধানীর অনেক এলাকায় তীব্র পানির সংকট। কিন্তু পুরান ঢাকার অনেক এলাকায় পানির জন্য কল চাপতে হচ্ছে না, আপনা-আপনি এভাবেই পানি ঝরে। বাড়তি পানি গিয়ে মেশে নর্দমায়। ছবিটি হোসনি দালান সড়ক থেকে তোলা।