প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর রায়পুরা উপজেলার ভিটি মরজাল গ্রামে এসবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান সেফ পাহাড়ি মিনারেল ওয়াটার কারখানা সিলগালা করে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন ছাড়াই কারখানা চালানোর দায়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। নির্বাহী হাকিম সৈয়দ শামসুল তাবরিজ বলেন, এসবি গ্রুপ পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কোনো অনুমোদন ছাড়াই পানি উৎপাদন ও বিপণন শুরু করে।