পানির ট্যাংক থেকে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মোগলটুলি এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে দাম্মা পুকুরপাড় এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই যুবকের বয়স ৩০-৩৫ বছর। তাঁকে তিন-চার দিন আগে কোথাও পিটিয়ে হত্যা করে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশের ধারণা। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘স্থানীয় লোকজন লাশটি দেখে পুলিশে খবর দেয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।