পানির ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার এক দিন পর রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের ঢাকা মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টার এলাকার একটি পানির ট্যাংক থেকে গতকাল বৃহস্পতিবার সানজিদা (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সানজিদার বাবা সবজি ব্যবসায়ী সালাউদ্দিন কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে জানান, তাঁর পাঁচ মেয়ে ও এক ছেলের মধ্যে সানজিদা ছিল ছোট। তিনি স্ত্রী-সন্তান নিয়ে মাতুয়াইলের কাউন্সিল এলাকায় থাকেন। প্রতিদিন সকালে নিউ এলিফ্যান্ট রোডের ঢাকা মেডিকেল স্টাফ কোয়ার্টারের বাজারে সবজি বিক্রি করতে আসেন। কোয়ার্টার এলাকার ৪ নম্বর বাড়ির পঞ্চম তলার ১৬ নম্বর বাসায় তাঁর শ্বশুরবাড়ির লোকজন থাকায় তিনি তাঁর স্ত্রী-সন্তানদেরও সঙ্গে নিয়ে আসেন। গতকালও তিনি স্ত্রী ও সানজিদাকে নিয়ে শ্বশুরের বাসায় রেখে নিচে সবজি বিক্রি করতে যান। দুপুর ১২টার দিকে তাঁর স্ত্রী সানজিদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়ায় এলাকায় মাইকিং ও নিউমার্কেট থানায় জিডি করা হয়। গতকাল বেলা আড়াইটার দিকে পানির ট্যাংক থেকে সানজিদার লাশ উদ্ধার করা হয়। শত্রুতার জের ধরে তাঁর মেয়ে খুন হয়েছে।নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।