পানির ট্যাংকে বিস্ফোরণ একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাড়ির ভূগর্ভস্থ পানির ট্যাংক পরিষ্কার করার সময় দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়েছেন আরও সাতজন। পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নূরবাগের রফিকুল ইসলামের বাড়ির পানির ট্যাংক পরিষ্কার করতে নামেন তাঁর সাত ভাড়াটে। তাঁরা বৈদ্যুতিক তাঁর টেনে বাল্ব জ্বালিয়ে ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন। হঠাৎ বাল্বটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বুধবার দুপুরের দিকে নাসিরউল্লাহ মারা যান। কামরাঙ্গীরচর থানার ওসি এ কে এম নাসিরউল্লাহ বলেন, বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরিত হলে পানির ট্যাংকে জমে থাকা বিষাক্ত ও দাহ্য গ্যাসে আগুন ধরে যায়।