পানির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়াসার পানি সরবরাহের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। গত রোববার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল এনায়েতনগর এলাকায় কয়েক শ নারী-পুরুষ খালি কলস-বালতি নিয়ে এ কর্মসূচি পালন করেন। উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন, গোদনাইল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কাজী আজিজুল্লাহ, গোদনাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ওয়াহিদ আলম প্রমুখ।