পানির দাবিতে ইডেন কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইডেন কলেজের শিক্ষার্থীরা পানির দাবিতে গতকাল বৃহস্পতিবার রাতে কলেজ চত্বরে বিক্ষোভ করেছেন। পুলিশ সূত্র জানায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে ইডেন কলেজের ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীরা পানির দাবিতে কলেজ প্র্রাঙ্গণে জড়ো হন। এরপর তাঁরা পানির দাবিতে বিক্ষোভ শুরু করেন। রাত সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখার সময় পানি সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে তাঁরা বিক্ষোভ করছিলেন। যোগাযোগ করা হলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ওয়াসা থেকে তিন গাড়ি পানি এনে তাঁদের তাত্ক্ষণিক চাহিদা মেটানোর চেষ্টা করা হয়। কিন্তু তাঁরা স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। পরে কলেজের উপাধ্যক্ষ আয়েশা বেগম সমস্যা সমাধানে ওয়াসার নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেন।ওসি জানান, ফটকগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীরা প্রধান সড়কে আসতে পারেননি। কলেজের সামনে পুলিশ মোতায়েন রয়েছে।