পানির দাবিতে কালুরঘাটে সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা চার দিন পানি না পাওয়ায় চট্টগ্রাম নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকার সড়ক অবরোধ করেছে ভুক্তভোগী লোকজন। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টা থেকে টানা দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। পরে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, বিসিক এলাকার পাশে ওয়াসার পাইপলাইন ফুটো হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা চার দিন ধরে পানি পাচ্ছে না। বিক্ষুব্ধ লোকজন সন্ধ্যা ছয়টার দিকে বিসিক শিল্প এলাকার সড়কটি অবরোধ করে। পরে পুলিশ এলাকাবাসীকে সরিয়ে দেয়।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক কে এম ফজলুল্লাহ বলেন, ‘কালুরঘাট বিসিক এলাকার সমস্যা আমাকে জানানো হয়নি। সেখানে দ্রুত পানি সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে।’