পানির দাবিতে পৌরসভা ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ খাওয়ার পানি সরবরাহ এবং উপজেলা পরিষদের সামনের ভরাট করা পুকুরটি পুনঃখননের দাবিতে খুলনার দাকোপ উপজেলার চালনা বাজার এলাকায় চালনা পৌরসভা ও দাকোপ উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার কলস হাতে এই ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা৷
বেলা সাড়ে ১১টা থেকে পৌনে এক ঘণ্টা তাঁরা পৌরসভা কার্যালয় ঘেরাও করেন৷ এরপর বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সত্যজিৎ হালদার, সঞ্জয় সাহা, নাজনিন লিজা, সাগর সেন, গৌতম সাহা, গৌরাঙ্গ প্রসাদ রায়, অমেন্দু রায় প্রমুখ৷
বক্তারা বলেন, চালনা পৌরসভার ১৪ হাজার ৭২০ জন এবং দাকোপের এক লাখ ৬৬ হাজার ৮৫৫ জন বাসিন্দা খাওয়ার পানির চরম সংকটে ভুগছেন৷ পানির জন্য উপজেলাজুড়ে হাহাকার। গবাদিপশু, হাঁস-মুরিগ পর্যন্ত পানির অভাবে মারা যাচ্ছে৷ তাঁরা আরও অভিযোগে করেন, উপজেলায় দুটি পুকুর থেকে খাওয়ার পানি সংগ্রহ করতেন এলাকাবাসী৷ এক একরের বেিশ জায়গাজুড়ে যে বড় পুকুরটি ছিল, ভূমিদস্যুদের দৌরাত্ম্যে সেটিও ভরাট করে ফেলায় পৌরসভায় পানির চরম সংকট দেখা দিয়েছে। উপজেলার ৩১৬টি অগভীর নলকূপের অধিকাংশই নষ্ট। বক্তারা এ সমস্যার দ্রুত সমাধান দাবি করেন৷ বেলা একটার দিকে তাঁরা উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও করেন৷
ঘেরাও কর্মসূচির পর সুপেয় পানি সরবরাহ এবং ভরাট করা সরকাির পুকুরটি পুনঃখননের দাবিতে তাঁরা পৌর মেয়র এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন৷