পানির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিন ধরে ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চৌধুরীবাড়ি এলাকায় মানববন্ধন শেষে শত শত নারী-পুরুষ খালি কলস নিয়ে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। এলাকাবাসীর অভিযোগ, সিদ্ধিরগঞ্জের গোদনাইল, চৌধুরীবাড়ি, আরামবাগ, পাঠানটুলীতে ওয়াসার চারটি গভীর নলকূপ আছে। এসব নলকূপ থেকে তিন দিন ধরে পানি সরবরাহ করা হচ্ছে না। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, ওয়াসার কর্মকর্তাদের কাছে বারবার তাগাদা দিলেও তাঁরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ