পানির দাবিতে রাস্তা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মধ্য বাড্ডায় পানির দাবিতে গতকাল শনিবার রাস্তা অবরোধ করেন এলাকাবাসী। পরে সমস্যা সমাধানে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেন তাঁরা।
পানির দাবিতে মধ্য বাড্ডা পোস্ট অফিসের গলির সামনের রাস্তা দুপুর পৌনে ১২টায় অবরোধ করেন এলাকাবাসী। তাঁরা জানান, প্রায় ১০ দিন ধরে এলাকায় পানির সংকট। ওয়াসার পানি দিনভর খুব অল্প চাপে আসে। কখনো কখনো থাকেই না। সমস্যার কথা ওয়াসাকে জানানোর পরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রচণ্ড গরমে পানির এই সমস্যায় তাঁদের স্বাভাবিক জীবন যাপন করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
বাড্ডা থানার উপপরিদর্শক আবদুস সালাম বলেন, ১০-১৫ মিনিট এলাকাবাসী রাস্তা অবরোধ করেছিলেন। রাস্তায় যান চলাচল একটু ব্যাহত হয়েছিল। পরে সমস্যা সমাধান করা হবে এমন আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন।