পানির ন্যায্য হিস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে রংপুরে গতকাল মঙ্গলবার বাসদের (মার্ক্সবাদী) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে রংপুর ও রাজশাহী বিভাগের নেতা-কর্মীরা অংশ নেন। বেলা ১১টায় শহরের জিএল রায় রোডে সাম্যবাদ কার্যালয়ে এই আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও রংপুর বিভাগীয় সংগঠক মঞ্জুর আলম। আলোচনা করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, কেন্দ্রীয় সদস্য ওবায়েদুলাহ মুসা, রংপুর জেলার সমন্বয়ক আনোয়ার হোসেন, গাইবান্ধার সমন্বয়ক আহসানুল হাবিব, পঞ্চগড়ের তরিকুল আলম, বগুড়ার সামছুল আলম, দিনাজপুরের রেজাউল ইসলাম, ঠাকুরগাঁওয়ের মাহবুব আলম ও রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ। সভায় ১৫ ফেব্রুয়ারি রংপুর থেকে তিস্তা ব্যারাজ অভিমুখে রোডমার্চ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।