পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপির লংমার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিস্তাসহ অভিন্ন নদীর ন্যায্য পানির হিস্যার দাবিতে তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২২ এপ্রিল ঢাকা থেকে লংমার্চ শুরু হয়ে ২৩ এপ্রিল তিস্তা ব্যারেজ-সংলগ্ন ডালিয়া এলাকায় সমাবেশের মাধ্যমে তা শেষ হবে।
আজ বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল জানান, ২২ এপ্রিল সকালে ঢাকা থেকে লংমার্চ শুরু হবে। ওই দিন বিকেল চারটায় রংপুরে একটি সমাবেশ করা হবে। রাতে রংপুরে অবস্থান করে পরদিন সকাল নয়টায় তিস্তা ব্যারেজের দিকে যাত্রা শুরু হবে। সেখানে একটি সমাবেশের লংমার্চ কর্মসূচি শেষ হবে।