পানির পাত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বরগুনার পাথরঘাটার বিষখালী ও বলেশ্বর নদসংলগ্ন চরাঞ্চলে বিশুদ্ধ খাওয়ার পানি রাখার জন্য পাত্র বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির উদ্যোগে ওই চরাঞ্চলের ১৫ পরিবারের জন্য ১৫টি (প্রতিটি এক হাজার লিটার ধারণক্ষমতার) পানির পাত্র বিতরণ করা হয়। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সিসিডিবির স্থানীয় কার্যালয়ে সুধী সমাবেশে চরলাঠিমারা ও পদ্মা গ্রামের ১৫টি পরিবারের মধ্যে পানির পাত্র বিতরণ করেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। এর আগে সিসিডিবির উপজেলা সমন্বয়ক সুব্রত মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামানসহ উপকারভোগী নূরজাহান বেগম ও সালেহা বেগম।