পানিসম্পদ প্রতিমন্ত্রীর নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ও মাহমুদপুর ইউনিয়নের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। গতকাল শনিবার বিকেলে তাঁরা এ পরিদর্শনে যান।ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে নয়াবাড়ীর ধোয়াইর বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার ও আব্দুল মান্নান খান। জনসভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার বলেন, নদীভাঙন প্রতিরোধে তাৎক্ষণিকভাবে ১০০ কোটি টাকার কাজ করা হবে। তিনি জানান, বেড়িবাঁধ নির্মাণের জন্য ৩৫২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের পাশে সব সময় আছি এবং থাকব।’