পানিসম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সাংসদ মাহবুবুর রহমানের বিরুদ্ধে টেন্ডারবাজি, দুর্নীতিসহ নানা অভিযোগ তুলে ওই আসনে নতুন প্রার্থী দেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন কলাপাড়া পৌরসভার কাউন্সিলর ও কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইজু হেলেন। তিনি পটুয়াখালী-৪ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী ও পটুয়াখালী জেলা কৃষক লীগের সদস্য সৈয়দ আখতারুজ্জামানের ছোট ভাইয়ের স্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি এস এম এরশাদুল আহসান, আওয়ামী লীগের সাবেক নেতা সৈয়দ আফাজ উদ্দিন, আখতারুজ্জামানের ছেলে সৈয়দ মশিউর রহমান প্রমুখ।

লিখিত বক্তব্যে লাইজু জানান, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান একসময় শিবির ও জামায়াত করা তাঁর আপন ভগ্নিপতি মজিবর রহমান তালুকদারসহ জামায়াত করা আত্মীয়স্বজনকে আওয়ামী লীগে অন্তর্ভুক্ত করেছেন।

এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে মাহবুবুর রহমান জানান, আওয়ামী লীগের জনসমর্থন দেখে একটি দলের পক্ষ হয়ে এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে।