পানিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘পানিসম্পদ ব্যবস্থাপনায় উচ্চশিক্ষার দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। চুয়েটের পুরকৌশল বিভাগের সম্মেলনকক্ষে এই কর্মশালা হয়।প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। যৌথ আয়োজনে ছিল চুয়েট, ইউনেসকো-আইএইচই ইনস্টিটিউট ফর ওয়াটার এডুকেশন, ডেলপ্ট-নেদারল্যান্ডস, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, ব্যাংকক, থাইল্যান্ড, ওয়াজিনিনজেন ইউ আর এবং নেদারল্যান্ডস। পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান মো. হযরত আলীর সভাপতিত্বে কর্মশালায় ইউনেসকো-আইএইচইয়ের বিভিন্ন দিক তুলে বক্তব্য দেন বিশ্ব ভট্টাচার্য ও জেটজ হিউন। এ ছাড়া পুরকৌশল বিভাগের শিক্ষক আয়শা আখতারের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মো. জাহাঙ্গীর আলম, বার্ট ব্রুইয়ার্স।