পানিসম্পদমন্ত্রীর আশ্বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে নদীভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। সরেজমিনে গতকাল বৃহস্পতিবার বিকেলে বাকেরগঞ্জ উপজেলার বন্দর, নলুয়া, কলসকাঠী, কবাই-লক্ষ্মীপাশা এলাকার নদীভাঙন এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী ওই আশ্বাস দেন।
ভাঙন পরিদর্শন শেষে আনিসুল ইসলাম মাহমুদ এই অঞ্চলে ভাঙন প্রতিরোধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা খতিয়ে দেখতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের িচফ হুইপ আ স ম ফিরোজ, জাতীয় পার্টির সাবেক মহাসচিব সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদার, সাংসদ নাসরিন জাহান, জেলা প্রশাসক মো. শহীদুল আলম, পুলিশ সুপার মো. এহসান উল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন প্রমুখ।