পানিসম্পদে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিসম্পদে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে খুলনার দাকোপ উপজেলায় মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার ডাকবাংলো মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পানি অধিকার কমিটির আহ্বায়ক বিনয় কৃষ্ণ রায়।বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র অচিন্ত কুমার মণ্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, পানি অধিকার কমিটির খুলনা অঞ্চলের সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি আবুল খয়ের খান প্রমুখ।মানববন্ধনে বক্তারা দাকোপ উপজেলাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানিসম্পদে জনগণের অধিকার প্রতিষ্ঠায় এলাকার নদী, খাল ও খাস পুকুরের ইজারা দেওয়া বন্ধ, জোয়ার-ভাটার প্রবাহ সৃষ্টি এবং কৃষি ও খাবার পানির উৎস উন্মুক্ত রাখার দাবি জানান।