পানিসম্পদের পরিস্থিতি নিরূপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সামগ্রিক পানিসম্পদের পরিস্থিতি নিরূপণ সর্ম্পকিত প্রারম্ভিক কর্মশালা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। পানিসম্পদ পরিকল্পনা সংস্থা ও ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় দেশের অভ্যন্তরের ভূ-উপরিস্থ ও ভূগর্ভস্থ পানির সামগ্রিক পরিস্থিতি নিরূপণে কী কী পদ্ধতি অনুসরণ করা হবে, সে বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়। জাতীয় পানি ব্যবস্থাপনা পরিকল্পনাকে হালনাগাদ করতে এ পরিস্থিতি নিরূপণ আবশ্যক বলে কর্মশালায় উল্লেখ করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পানিসম্পদ পরিকল্পনা বিভাগের পরিচালক মাহবুবুর রহমান।