পানীয় জল তৈরির কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআই চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার নগরের পাহাড়তলী ও হালিশহর এলাকায় চারটি পানীয় জল তৈরির কারখানায় অভিযান চালান। এ সময় বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্য বিপণনের জন্য তিনটি কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ ইমতিয়াজ।
সূত্র জানায়, বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করে উৎপাদিত পণ্য বিক্রয় ও বিতরণ করায় পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকার মেসার্স ওয়েসিস ড্রিংকিং ওয়াটার, সাগরিকা এলাকার মেসার্স তানহা এন্টারপ্রাইজ এবং উত্তর হালিশহর এলাকার ডিউ ড্রপ ড্রিংকিং ওয়াটার কারখানার প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।