পানের আড়ালে ইয়াবা পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানবোঝাই একটি ট্রাক থেকে পাচারের উদ্দেশে নেওয়া ছয় হাজার ইয়াবা বড়ি আটক করা হয়েছে। আজ সোমবার ভোরে নগরের পাঁচলাইশ নাসিরাবাদ এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের একটি দল।


এ সময় পান বহনকারী জিয়াউর রহমান (৩২) ও ট্রাকচালক মুনির আহম্মদকে (২৬) আটক করা হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা প্রথম আলোকে জানান, এসব ইয়াবা পানের ভেতরে করে টেকনাফ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।


জিয়াউর এই ইয়াবা বহনের কথা স্বীকার করেছেন বলে জানান মুকুল জ্যোতি চাকমা। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।