পানের বরজে আগুন ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের ছেঁড়া তার থেকে অগ্নিকাণ্ডে রাজশাহীর বাগমারার তিনবিঘা জমির পানবরজ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ঝড়ে শ্রীপুর গ্রামের এরশাদ আলীর পানবরজের ওপর একটি গাছ ভেঙে পড়ে। সেই সঙ্গে বিদ্যুতের তারও ছিঁড়ে পড়ে বরজের ওপর। রোববার রাতে বিদ্যুতের ছেঁড়া তার থেকে পানবরজে আগুন ধরে যায়। মুহূর্তে আশপাশের তিনবিঘা পানবরজে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা চালান। তার আগেই ওই গ্রামের এরশাদ আলী, নওশাদ ও খোরশেদ আলমের তিনবিঘা পানবরজ সম্পূর্ণ ভস্মীভূত হয়। পানবরজ মালিকেরা জানান, অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাগমারা থানার সহকারী উপপরিদর্মক (এএসআই) সোহেল রানা জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।