পান্তা-ইলিশ খাওয়া নিয়ে ঝগড়ার জেরে খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখ সকালে রাজধানীর লালমাটিয়ায় সহকর্মীর হাতে খুন হয়েছেন শফিকুল ইসলাম (২৭) নামে এক যুবক। এ ঘটনায় পুলিশ নিহতের সহকর্মী ও চাচাতো ভাই মো. আলীকে গ্রেপ্তার করেছে।সংশ্লিষ্ট সহকর্মীরা লালমাটিয়ায় কম্পিউটার এজ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করেন। ওই প্রতিষ্ঠানের ভেতরেই হত্যাকাণ্ড ঘটে।পুলিশ বলেছে, শনিবার সকালে পান্তা-ইলিশ খাওয়াকে কেন্দ্র করে শফিকুল ও মো. আলীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে শফিকুল রান্নাঘরের বঁটি নিয়ে আলীকে মারতে যান। আলী বঁটি কেড়ে নিয়ে শফিকুলকে আঘাত করলে তাঁর মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন মো. আলীকে ধরে পুলিশে সোপর্দ করে।বাংলা নববর্ষ উপলক্ষে শনিবার ব্যবসাপ্রতিষ্ঠানটি বন্ধ থাকলেও শফিকুল ও মো. আলী আগের রাত সেখানেই কাটিয়েছিলেন।