প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পান্থপথে ইউনিয়ন ব্যাংকের শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার এ শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিয়া। এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এ এম সলিমুল্লাহ, গুলশান শাখার ব্যবস্থাপক মোকাম্মেল হক চৌধুরী, কোম্পানি সেক্রেটারি আবদুল হান্নান খান, প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল কাদেরসহ শাখা ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।