পান্থপথে ঢাকা উত্তর-দক্ষিণ সেতুবন্ধন পদচারী সেতুর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পান্থপথে ‘ঢাকা উত্তর-দক্ষিণ সেতুবন্ধন ফুটওভারব্রিজ’ নামে একটি পদচারী-সেতু চালু হয়েছে। গতকাল শনিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
পদচারী-সেতুটির আগের নাম ছিল ‘পান্থপথ-বসুন্ধরা শপিং মল ফুটওভারব্রিজ’। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ডিএসসিসির মেয়র মৌখিকভাবে ‘ঢাকা উত্তর-দক্ষিণ সেতুবন্ধন ফুটওভারব্রিজ’ নাম ঘোষণা দেন। এই পদচারী-সেতুটির এক পাশ পড়েছে ডিএসসিসি, আরেক পাশে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এতে ঢাকার দুই সিটি করপোরেশনের সেতুবন্ধ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। পদচারী-সেতুটি নির্মাণে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয় হয়েছে।
উদ্বোধন উপলক্ষে পদচারী-সেতুর পাশে আয়োজিত সমাবেশে সাঈদ খোকন বলেন, ঢাকাকে বাসযোগ্য সুন্দর শহর গড়ে তোলা কঠিন কাজ নয়। সবার সর্বাত্মক সহযোগিতা পেলে তা বাস্তবায়ন করা সম্ভব।