পাপনকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল খেলতে গিয়ে দুই বছর আগে পায়ে আঘাত পায় আনারুল ইসলাম পাপন। আঘাতটি পরবর্তী সময়ে ক্যানসারে রূপ নিলে তার একটি পা কেটে ফেলতে হয়। তখন পাপন অষ্টম শ্রেণীর ছাত্র। ২০১২ সালে তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। ক্যানসার ধীরে ধীরে পা থেকে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ায় তাকে দিনের পর দিন হাসপাতালে থাকতে হচ্ছে। বন্ধ হয়ে গেছে পড়াশোনা। পাপনের চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে তার বাবা-মা ইতিমধ্যে সর্বস্ব বিক্রি করে দিয়েছেন। এখন আর তাঁদের পক্ষে ছেলের চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না। তাই একমাত্র ছেলেকে বাঁচাতে তাঁরা সমাজের হূদয়বান ও বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: আনারুল ইসলাম পাপন, হিসাব নম্বর: ১১৭১০১৩০৩৪৯১, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, উত্তরা শাখা, ঢাকা। মুঠোফোন: ০১৬৭৫৭৮০৮৮৬। বিজ্ঞপ্তি।