প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে হিন্দুধর্মাবলম্বীদের মহাষ্টমীর পুণ্যস্নান গতকাল সোমবার বিকেলে শুরু হয়েছে। স্নানের লগ্ন শেষ হবে আজ মঙ্গলবার বেলা ৩টা ৩২ মিনিটে।
এদিকে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ বৈরী আবহাওয়ায় (ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাত) স্নানে আসা পুণ্যার্থীরা দুর্ভোগে পড়েন।
‘হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য, আমার পাপ হরণ কর’ মন্ত্র পড়ে ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরীতকী, ডাব, আমপাতাসহযোগে প্রতিবারের মতো এবারও লাঙ্গলবন্দে স্নান শুরু হয়। স্নানোৎসবে দেশ-বিদেশের পুণ্যার্থীদের ঢল নামে।