পাবনা অঞ্চলের ভাষা প্রতিযোগ আজ
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের পাবনা অঞ্চলের উৎসব আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। পাবনা জেলা স্কুলে অনুষ্ঠান শুরু হবে সকাল ৯টায়। এ প্রতিযোগে পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলার এক হাজার ২০০ জন প্রতিযোগী অংশ নেবে। প্রতিযোগে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের পোশাক পরে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। উৎসবে উপস্থিত থাকবেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ও চেযারম্যান সাইফুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর এবং স্থানীয় কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
চট্টগ্রাম
আগামীকাল ৫ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে চট্টগ্রাম অঞ্চলের ভাষা প্রতিযোগ। রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ে সকাল ৯টায় শুরু হবে উৎসব। শিক্ষার্থীদের সাড়ে আটটার মধ্যে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। উৎসবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারেক রেজা প্রমুখ।