পাবনা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউন্সিলের দুই মাস পর গত সোমবার পাবনা জেলা ছাত্রলীগ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। জেলা কমিটিতে সভাপতি, দুজন সহসভাপতি ও সাধারণ সম্পাদকের পদ অনুমোদন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম নবগঠিত এ আংশিক কমিটি অনুমোদন দেন। নবগঠিত জেলা ছাত্রলীগের আংশিক কমিটিতে রুহুল আমিনকে সভাপতি ও শিবলী সাদিককে সাধারণ সম্পাদক করা হয়েছে। দুজন সহসভাপতি হলেন সাজেদুল ইসলাম ও খন্দকার তৌহিদুল আনোয়ার।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে শাহেদ সাদেকীকে সভাপতি ও ওয়ালিউল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এই কমিটির ঘোষিত অন্য পদগুলোর মধ্যে দুজন সহসভাপতি যথাক্রমে খালেদ হোসেন ও মাহাদী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ কামাল ও তিনজন সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহহিল ফয়সাল, শামসুল আরেফিন ও সিরাজুল ইসলাম।