পাবনা ছাত্রলীগের কমিটিতে অছাত্র, ব্যবসায়ী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা ছাত্রলীগের নতুন পূর্ণাঙ্গ কমিটিতে অছাত্র, বিবাহিত ও চাকরিজীবীদের অন্তর্ভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। পাবনা জেলা ছাত্রলীগের একাংশ গত রোববার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।একই সঙ্গে ছাত্রলীগের ওই অংশ নবগঠিত কমিটি পরিবর্তনের দাবি জানিয়েছেন। রোববার দুপুরে পাবনা প্রেসক্লাব মিল-নায়তনে তাঁরা এ সংবাদ সম্মেলন করেন।দলীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের মে মাসে কেন্দ্রীয় ছাত্রলীগ জেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করে। তখন শুধু আহম্মদ শরীফকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নাম ঘোষণা করা হয়। এর দেড় বছর পর কেন্দ্রীয় ছাত্রলীগ জেলা শাখার ১০৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম কমিটি অনুমোদন করেন।দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটিতে ১৪ জন সহসভাপতি, সাতজন যুগ্ম সাধারণ, সাতজন সাংগঠনিক, ১৮ জন উপসম্পাদক, পাঁচজন সহসম্পাদক ও ৩৭ জনকে কার্যকরী সদস্য করা হয়েছে।তবে এ কমিটি মেনে নেয়নি দলের একাংশের নেতা-কর্মীরা। নতুন কমিটিতে পদ পেয়েও তাঁরা সংবাদ সম্মেলন করে তা পুনর্গঠনের দাবি জানিয়েছেন।এ ব্যাপারে নতুন কমিটির সহসভাপতি আবদুল আজীজ জানান, নতুন কমিটিতে প্রকৃত ছাত্র, ত্যাগী ও পরিশ্রমী নেতাদের নাম নেই। তাঁদের বাদ দিয়ে কমিটিতে বিবাহিত, চাকরিজীবী, ব্যবসায়ী ও অছাত্রদের পদ দেওয়া হয়েছে। সদ্য অনুমোদিত কমিটির সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, প্রচার সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও সমাজসেবা সম্পাদকসহ ২৫টি পদে বিবাহিত, চাকরি-জীবী, ব্যবসায়ী ও অছাত্রদের স্থান দেওয়া হয়েছে।সংবাদ সম্মে-লনে নতুন কমিটির সহসভাপতি শরিফুল ইসলাম ও শেখ জিন্নাহ; যুগ্ম সম্পাদক খন্দোকার তৌহিদ আনোয়ার ও সৌরভ গুহ; সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস ও নাজিবুল হাসান; কার্যকরী পরিষদের সদস্য শিবলী সাদিক, আসিফ হোসেন সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, কমিটি গঠনের সময় কোনো নেতাকেই খুশি করা যায় না। কাঙ্ক্ষিত পদ না পেয়ে অনেকেই অনেক ধরনের কথা বলতে পারেন। এ কমিটি গঠনতান্ত্রিক উপায়ে প্রকৃত ছাত্রদের নিয়েই করা হয়েছে।