পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের দুই পক্ষের মারমুখী অবস্থানের কারণে গতকাল মঙ্গলবার থেকে কলেজটি বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে এই সময়ের সব পরীক্ষাও।কলেজ সূত্র জানায়, র‌্যাগ ডে নিয়ে দুপুরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। শিক্ষকেরা বিকেলে জরুরি বৈঠক করে ১২ নভেম্বর পর্যন্ত কলেজ বন্ধের সিদ্ধান্ত নেন।