পাবনা ড্রামা সার্কেলের ৩৪ বছর পূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নতুনের মাঝে স্বপ্ন দেখি, নতুন দিনের স্বপ্ন আঁকি’ স্লোগানে পাবনার অন্যতম নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেলের ৩৪ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। গতকাল শনিবার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন চলচ্চিত্র নির্মাতা, টিভি ও মঞ্চ অভিনেতা অনন্ত হীরা।
দিনব্যাপী ওই অনুষ্ঠানের প্রথম পর্বে বেলা ১১টায় বর্ষপূর্তি শোভাযাত্রা ও ফল উৎসব অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে মুক্তমঞ্চ প্রাঙ্গণে শুরু হয় ফল উৎসব। মৌসুমি ফল দিয়ে অতিথিদের আপ্যায়ন করেন সংগঠনের কর্মীরা।