পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল বুধবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন করেছে। ২০০৯ সালের ৫ জুন বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে।পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে দিবসের শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য মোজাফফর হোসেন। পরে শিক্ষার্থী ও শিক্ষকেরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। ক্যাম্পাস প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়।