পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে ৪৫৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৮ হাজার ৭০১ জন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জেলা শহরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে এ ইউনিটের পরীক্ষা সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সরকারি এডওয়ার্ড কলেজে রোল ১০০০১ থেকে ১৪২৯৪ পর্যন্ত, সরকারি শহীদ বুলবুল কলেজে রোল ১৪২৯৫ থেকে ১৫৬০১, সরকারি মহিলা কলেজে রোল ১৫৬০২ থেকে ১৬৮০১, পাবনা জেলা সড়ুলে রোল ১৬৮০২ থেকে ১৮০৪৫ ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে রোল ১৮০৪৬ থেকে ১৯৫০১ পর্যন্ত অনুষ্ঠিত হবে। সি ইউনিটের পরীক্ষা বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সরকারি এডওয়ার্ড কলেজে বাণিজ্য শাখা রোল ৩০০০১ থেকে ৩৩১৯৮, সরকারি এডওয়ার্ড কলেজের মানবিক শাখা রোল ৪০০০১ থেকে ৪০৪০০০ পর্যন্ত, সরকারি শহীদ বুলবুল কলেজে রোল ৪০৪০১ থেকে ৪১৫৯৯ এবং সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান শাখা রোল ৫০০০১ থেকে ৫১১৪৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে।বি ইউনিটের পরীক্ষা বিকেল সোয়া তিনটা থেকে সোয়া চারটা পর্যন্ত সরকারি এডওয়ার্ড কলেজে অনুষ্ঠিত হবে রোল ২০০০১ থেকে ২৩৩৫০ পর্যন্ত।