পাবনা বিএনপির দুই পক্ষের পৃথক মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন ধরে ১৪৪ ধারা জারি থাকার পর গতকাল মঙ্গলবার পাবনা জেলা বিএনপির বিবদমান দুই পক্ষ পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তবে পুলিশি বাধার কারণে কোনো পক্ষই মিছিল দীর্ঘস্থায়ী করতে পারেনি।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে নবগঠিত কমিটির নেতা-কর্মীরা শহরের গোপালপুর মহল্লার দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি আবদুল হামিদ সড়কে এলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের কিছুক্ষণ বাগিবতণ্ডা হয়। পরে মিছিলে থাকা নেতা-কর্মীরা সড়কে দাঁড়িয়ে লক্ষ্মীপুর ও চাঁদপুরে নিহত হওয়া নেতা-কর্মীদের উদ্দেশে গায়েবে জানাজা পালন করে দলীয় কার্যালয়ে ফিরে যান।কিছুক্ষণ পরই আবদুল হামিদ সড়কের রায় বাহাদুর গেট থেকে দলের বিদ্রোহী অংশের নেতা-কর্মীরা পাল্টা কর্মসূচি হিসেবে আরেকটি মিছিল বের করেন। এ মিছিলটিও প্রথমে পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়। পরে আবার তাঁরা একত্র হয়ে শহরের কিছু অংশ প্রদক্ষিণ করেন।সদর থানার ওসি এ এইচ এনায়েত উদ্দিন জানান, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনগণের জানমালের ক্ষতি হতে পারে। তাই মিছিলে বাধা দেওয়া হয়েছে।