পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন
উৎসবমুখর পরিবেশে গতকাল রোববার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অষ্টমবারের মতো বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন করেছে। সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য আল-নকীব চৌধুরী। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়।
প্রশাসনিক ভবন চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান পূর্ন্য মোহন ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন উপাচার্য আল-নকীব চৌধুরী, প্রকৌশল অনুষদের ডিন সাইফুল ইসলাম, প্রক্টর আওয়াল কবির, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক মো. হাবিবুল্লাহ, বাংলা বিভাগের চেয়ারম্যান আবদুল আলিম, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান কামরুজ্জামান, ক্যাফেটেরিয়ার পরিচালক আমিরুল ইসলাম প্রমুখ।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় জাতিকে পথ দেখায়। এই বিশ্ববিদ্যালয়ের তরুণেরা নিজের উন্নতির পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করবেন—এটাই প্রত্যাশা।