পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপিত হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক৷
সকালে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে৷ পরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে শোভাযাত্রাটি শেষ হয়৷ সেখানে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি৷