পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার তারিখ পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ আগামী ৯ ডিসেম্বরের পরিবর্তে ১০ ডিসেম্বর করা হয়েছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনিবার্য কারণবশত ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছ। বিষয় অনুযায়ী পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত রয়েছে। আবেদন করার শেষ সময় দেওয়া হয়েছে ৩০ নভেম্বর। বিস্তারিত তথ্য www.pust-info.com ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।