পাবনা মুক্ত দিবস পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ১৮ ডিসেম্বর মঙ্গলবার পাবনা মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।সকাল ১০টায় নাট্য সংগঠন ড্রামা সার্কেল মুক্তিযুদ্ধের সঞ্চৃতিস্তম্ভ দুর্জয় পাবনার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করে। পরে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম। বক্তৃতা করেন সংগঠনের সম্পাদক মুস্তাফিজুর রহমান, শিল্পকলা সম্পাদক ভাস্কর চক্রবর্তী ও সদস্য মেহেদী হাসান, হাফিজ রতন, গৌতম ঘোষ প্রমুখ।