পাবনা শহরে রাতে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরে গতকাল শনিবার রাতে স্থানীয় দুটি পক্ষের মধ্যে গুলিবিনিময়ে একজন গুলিবিদ্ধ হয়েছেন। শহরের কাচারিপাড়া মহল্লার পুলিশ লাইন মাঠসংলগ্ন স্থানীয় সাহারা ক্লাবের দখল নিয়ে এ সংঘর্ষ হয়। স্থানীয় একাধিক সূত্র জানায়, শহরের কাচারিপাড়া মহল্লার সাহারা ক্লাবের দখল নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল।