পাবনা-শাহজাদপুর মোটর শ্রমিক দ্বন্দ্বের অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় দিন বন্ধ থাকার পর গতকাল শুক্রবার দুপুর থেকে পাবনা ও ঢাকার মধ্যে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে শাহজাদপুর থেকে পাবনা, কুষ্টিয়া, খুলনা, যশোর ও রাজশাহী এবং পাবনা থেকে ময়মনসিংহ, জামালপুরসহ বিভিন্ন পথে বন্ধ থাকা বাসগুলোরও চলাচল শুরু হয়েছে।শুক্রবার সকাল ১০টায় বাঘাবাড়ী মিল্ক ভিটা রেস্টহাউসে পাবনা ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের মধ্যস্থতায় দুই জেলার শ্রমিক ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সমঝোতার পর বাস চলাচল শুরু হয়।পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক আলাউদ্দিন আলাল বলেন, ‘জেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যস্থতায় ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আগের মতো বাস চলাচল শুরু করেছি।’ শাহজাদপুর মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, ‘বৈঠকে আমাদের সব সমস্যার সমাধান হয়েছে।’ ২২ জুন পাবনার গাছপাড়া এলাকায় পরিবহন শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দুই শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণাধীন বাসের চলাচল বন্ধ হয়ে যায়।