পাবনা সরকারি এডওয়ার্ড কলেজকে শিবিরমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজকে শিবিরমুক্ত ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন। মঙ্গলবার দুপুরে কলেজের যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি মঞ্চে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন। বেলা দুইটার দিকে উপাচার্য মো. আনোয়ার হোসেন সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের ফায়ারিং স্কোয়াডে দেওয়ার কথা। অথচ তাঁরা এ দেশে জাতীয় পতাকাবাহী গাড়িতে ঘুরে বেড়ান। এটা জাতির জন্য লজ্জাকর। আজ থেকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজকে শিবিরমুক্ত কলেজ ঘোষণা করা হলো।’ এ সময় উপাচার্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ নাঈদ মোহামঞ্চদ শামসুল হুদা, জাসদের পাবনা জেলা সভাপতি আমিরুল ইসলাম, একুশে বইমেলা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা ইউনিট কমান্ডের কমান্ডার হাবিবুর রহমান।