পাবনা সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে পাবনা সাংবাদিক ফোরামের প্রথম মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা। ছবি: সংগৃহীত
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে পাবনা সাংবাদিক ফোরামের প্রথম মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা। ছবি: সংগৃহীত

পাবনা সাংবাদিক ফোরাম, ঢাকা’র প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হল গতকাল বৃহস্পতিবার। বাসস-এর সিনিয়র রিপোর্টার খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবে ফোরামের আহ্বায়ক কমিটি গঠন শেষে এ মতবিনিময় সভা হয়।
সভায় ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পাবনা জেলার সাংবাদিকদের তালিকা তৈরি ও যোগাযোগের মাধ্যমে তালিকা হালনাগাদ, সদস্য ফরম তৈরি, গঠনতন্ত্রের খসড়া তৈরি এবং ওয়েবসাইট তৈরিসহ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি মো. রেজাউর রহমান, দৈনিক আমাদের সময়ের সহকারী সম্পাদক ও অনলাইন প্রধান ওয়াশিকুর রহমান শাহিন, ডেইলি সানের স্টাফ করসপনডেন্ট মোহাম্মদ আল আমিন, বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার গোলাম মওলা, এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার তৌহিদ শান্ত, প্রিয় ডটকমের সিনিয়র রিপোর্টার এম. মিজানুর রহমান সোহেল, দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার তানভীর খন্দকার, মাছরাঙ্গা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান, দৈনিক দিনকালের স্টাফ ফটোজার্নালিস্ট খালেদ হোসেন পরাগ, ডেইলি এশিয়ান এজের স্টাফ রিপোর্টার সোহেল মাহমুদ, রেডিও স্বাধীনের তাহমীনা খান শৈলী, ডেইলি ঢাকা টাইমস ডট কমের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম প্রমুখ।
আগামী ২৩ জানুয়ারি শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ফোরামের পরবর্তী বৈঠক হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। - বিজ্ঞপ্তি