পাবনা-৪ উপনির্বাচনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় মনোনয়ন পাওয়ার পর গণমাধ্যমে কথা বলেন হাবিবুর রহমান
ছবি: সংগৃহীত

পাবনা- ৪ আসনের উপনির্বাচনের বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান।  আজ সোমবার বিকেলে বিএনপির মনোনয়ন বোর্ডের সভা শেষে তাঁর নাম ঘোষণা করা হয়।
আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন হবে।

একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সাংসদ শামসুর রহমান শরীফ মারা গেলে এ আসনটি শূন্য হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, আজ বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের ভার্চুয়াল সভা হয়। পাবনা-৪ আসনের জন্য বিএনপি থেকে মনোনয়ন চাওয়া পাবনা শ্রমিক দলের নেতা আহসান হাবিব এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান গুলশানের বিএনপি অফিসে উপস্থিত হন। তাঁদের সাক্ষাৎকার শেষে হাবিবুর রহমানকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। হাবিবুর রহমান ২০০৮ সালে এ আসনে বিএনপির হয়ে নির্বাচন করেন।

হাবিবুর রহমান মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, তিনি দলের প্রতি কৃতজ্ঞ। গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে করোনাভাইরাসের এ পরিস্থিতেও সবাইকে ভোট দিতে আসার জন্য আহ্বান জানান তিনি।